মাধবপুরের ধর্মঘর সীমান্তে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি'র হাতে আটক ০৫।
মাধবপুর প্রতিনিধ
মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সুনামগঞ্জের শাল্লা
ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘরের সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় বিজিবি'র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালের মাধ্যমে জন প্রতি পাঁচ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যেতে যাচ্ছিল।
আটককৃতরা হলেন :- সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) ও তার স্ত্রী গীতা রানী দাস (৩০), হবিগঞ্জের বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০), একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস(২৭)।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে উল্লেখিত লোকদের আটক করে। মামলা দায়ের করে রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page