বাংলাদেশ এখন ডিজিাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি বান্ধব নীতির ফলে দেশে এখন ১৪টি মোবাইল ফোন উৎপাদনকারি কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি মোবাইল সেট শতকরা ৭০ ভাগ চাহিদা পূরন করছে। ক্রমান্বয়ে তা শতভাগে উন্নীত করা হবে। এ সময় কোম্পানিগুলোকে মোবাইল সেটের পাশাপাশি ল্যাপটপ, ট্যাব ও ডেস্কটপ উৎপাদনের আহবান জানান।
রোববার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে দেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড এফ-২১ প্রো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন জাতিকে দেখিয়েছেন, তা আজ পূরণ হয়েছে।
নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহু দেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করা হচ্ছে। ফাইভ-জি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে বলে মন্ত্রী জানান।
সৌদি আরবেও আইওটি যন্ত্র রপ্তানি হচ্ছে উল্লেখ করে তিনি মোবাইল ডাটা মেয়াদহীন করার জন্য টেলিকম অপারেটরদের প্রতি আহবান জানান।
দেশের সব অপারেটরদেরকে টেলিটকের মতো মেয়াদহীন ডাটার প্যাকেজ প্রদানের আহবানও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page