বাংলাদেশের পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম। সম্প্রতি এই সংগীতশিল্পীর বিরুদ্ধে টাকা নিয়েও অনুষ্ঠান করতে না যাওয়ায় বিশ্বাসভঙ্গ, প্রতারণাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।
১৫ বছর আগের এই মামলায় এই নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মমতাজ।
জানালেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই গ্রেপ্তারি পরোয়ানাকে সেই ষড়যন্ত্রের অংশ বলেও মত দেন তিনি।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই সংগীত তারকা। তিনি লেখেন, আমার প্রিয় এলাকাবাসী ও সারা দেশে আমার গানের ভক্ত আশেকান এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন। তারা কয়দিন যাবত একটা নিউজ এর পরিপ্রেক্ষিতে খুব মন খারাপ করে আছেন এবং এটার সত্যতা কতটুকু জানতে চাচ্ছেন। আমি বিদেশ ছিলাম, ১৪ আগস্ট দেশে ফিরেই ১৫ আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে খুব ব্যস্ত সময় কাটাই বলে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠেনি। ’
মামলার সত্যতা স্বীকার করে এই গায়িকা লেখেন, ‘হ্যাঁ, এই কথা সত্য যে বেশ অনেক বছর আগে ভারতের বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন। যার মূল উদ্দেশ্যে ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া আর ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারো মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি। কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেওয়ার একটি মিথ্যা মামলা উনি সাজিয়েছেন। যার কোনো প্রমাণ এই ১৪-১৫ বছরে কোর্টে দাখিল করতে পারেনি। ’
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page