
অভিযান ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ কৃষকলীগ পাকশিমুল ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ ২০২৩ খ্রিঃ, শনিবার বেলা ১১ টায় পাকশিমুল ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে সরাইল প্রেসক্লাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।উক্ত বর্ধিত সভার উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান।
বাংলাদেশ কৃষকলীগ সরাইল উপজেলার যুগ্ম-আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সদস্য মো. দেলোয়ার হোসেন মনার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা । বিশেষ অতিথির বক্তব্য দেন, সরাইল উপজেলা কৃষকলীগের প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম রমজান।
এছাড়া সভায় উপজেলা ও পাকশিমুল ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে, পাকশিমুল ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক পদে মো. আলফু মিয়া, যুগ্ম-আহ্বায়ক পদে জাহাঙ্গীর মিয়া, মতালিব মেম্বার সহ ১৬ সদস্য বিশিষ্ট পাকশিমুল ইউনিয়ন কৃষকলীগের আংশিক (আহ্বায়ক)কমিটি ঘোষণা করেন, সরাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page