কাউছার আহমেদ, আশুগঞ্জ ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নৌবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় যাচ্ছে স্টিল রড । প্রায় এক বছর বন্ধ থাকার পর তা আবার চালু হয়েছে । গত সোমবার সকালে ভারতীয় কলকাতা থেকে এমভি ভুলকার -১ নামে জাহাজ প্রায় ৯৫৮ টন স্টিল রড নিয়ে আসা হয়েছে। আশুগঞ্জ বন্দর দিয়ে আখাউড়ায় স্তলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজে নিয়ে যাওয়া হবে। এটি বাংলাদেশের কিছু বেসরকারি প্রতিষ্ঠান এর মাধ্যমে ভারতীয় পণ্য আনা হবে জানিয়েছে। এই জাহাজ থেকে প্রায় ৬ দিন ধরে ৮ টি ট্রাকের মাধ্যমে প্রায় ২০০ টন স্টিল রড নেওয়া হয়েছে ভারতের ত্রিপুরায়। তাছাড়া গতবছর জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে বিভিন্ন কয়লার জাহাজ আসা যাওয়া। ভারতীয় টাটা কোম্পানির দেশি ইসলাম ব্রাদার্স এর মাধ্যমে ভারতীয় কলকাতা থেকে বাংলাদেশের হয়ে আখাউড়া দিয়ে ভারতীয় ত্রিপুরা নিয়ে যাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page