বিজয়নগর প্রতিনিধি:
আওয়ামী লীগ যে ভুল করেছে, সেই ভুল বিএনপি করবে না মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি আরো বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না কোনো বাবা তার সন্তানকে হারাক।
জনগণের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক ছিল না। তারা রাতের অন্ধকারে ছাপানো ভোটে নির্বাচন করে জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারা প্রশাসনের মাধ্যমে ১৮ ও ২৪ সালে ভোট ছাপিয়ে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের নেতারা ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত দল। জনগণের ভোটের অধিকারে বিএনপি বিশ্বাসী। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এখনো ক্ষমতায় আসেনি। মাত্র টেষ্ট পরিক্ষায় উর্ত্তীণ হয়েছি। সামনে আমাদের ফাইনাল পরিক্ষা। তাই সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে। বিএনপি জনগণের ভোটের নির্বাচিত হতে চাই। আমরা ছাপানো ভোটে নির্বাচিত হতে চাই না। শনিবার (১৪সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে চম্পকনগর কলেজ মাঠে আয়োজিত, সাবেক প্রধাণ মন্ত্রি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ও সকল শহীদ ছাত্রদের দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ সভাপতি এড. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড আনিছুর রহমান মঞ্জু, গোলাম সারোয়ার খোকন প্রমূখ।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জমির হোসেন দস্তগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ভিপি লিটন, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা মহিলা দলের আহবায়ক মরিয়ম আলমগীর, সাঈদ খোকন, ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম, হৃদয় আহমেদ প্রমুখ। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন কবীর হোসেন মোল্লা।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page