অভিযান ২৪ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ , বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি । ৭ নভেম্বর বিকাল ৪টার সময় উপজেলার বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন এবং বিএনপি-জামায়তের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমালোচনা করে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান। বুধন্তী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিতু মিয়ারসিভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এফতেহারুল ইসলাম শামীম ও সাংগঠনিক সম্পাদক মো. ইজাজুল ইসলাম রাকিবের যৌথ সঞ্চালনায় উক্ত কর্মিসভায় স্বাগত বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সায়িদুল ইসলাম। উক্ত কর্মিসভায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুল ইসলাম ও মিজানুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মৃধা,বিজয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুল ইসলাম,বিজয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান,বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুনির্মল সাহা,সাধারণ সম্পাদক এমদাদ সাগর, জাতীয় শ্রমিক লীগ বিজয়নগর শাখার সভাপতি নূর আফজল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, বুধন্তি ইউন যুবলীগের সভাপতি, আব্দুল হক, সাধারণ সম্পাদক শামীম মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা,কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে
এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page