অভিযান ডেক্সঃ বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ হারিছ মিয়ার বসতঘর জোরপূর্বক ভেঙ্গে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এসময় ভাঙ্গা ঘর থেকে লুটপাটের অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
এই ঘটনাটি গত ৮ এপ্রিল বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার গঙ্গানগর গ্রামে ঘটে।
এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ হারিছ মিয়া বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশ কয়েক বছর পুরাতন একটি টিনশেড ঘর ভাঙ্গা ও ভিতরে থাকা মালপত্র এলোমেলো হয়ে পড়ে থাকতে।
ভুক্তভোগী মোঃ হারিছ মিয়া জানান, ১৯৯৬ সালে আমি আমার বাড়ির প্বাশের কিছু জায়গা বিক্রি করে দলিল সম্পূর্ণ করে জায়গা বুঝিয়ে দিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি।কিন্তু ২৮ বছর পরে গত শুক্রবার বিকালে হঠ্যাৎ দিল্লুর আলীর ছেলে নুরুল হক (৪৫) ও শামসুদ্দিন (৫০) এবং শামসুদ্দিন এর ছেলে সফর আলী (৩২) দলবলসহ আমার বসতঘরে হামলা করে ভাঙ্গচুর ও লুটপাট করে আমার ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা তাদের সুবিধামতো আমার ঘরের উপর দিয়ে রাস্তা তৈরি করতে চেষ্টা করছে। আমি সেটার যথাযথ বিচার দাবী করছি।
এব্যপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, ঘর ভাঙ্গচুর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করছি।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page