সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
৮ জুন সোমবার সকালে বেলা ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের বাসিন্দা আফসার আলীর ছেলে মামুনের বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করে অতর্কিতে হামলা চালায় একই গ্রামের লোকমান, রাহাদ, আজিজ, মানিকসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল।
এ সময় অভিযোগকারী ও তার শরীক (আহতরা) প্রথমে দ্বন্দ এড়াতে শান্তভাবে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলাকারীদের বেদম মারপিটে রক্তাক্ত আহত হন আফছার আলীর চার ছেলে—মামুন, সবুজ, মিরাজ ও সাহারুল এবং আহাম্মদ আলীর ছেলে মিঠু খন্দকার।
তারা একে একে আহত হয়ে মাটিতে লুটিয়ে পরলে অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এবিষয়ে সাদুল্লাপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
হামলাকারীরা বেদম মারপিট করে ৫জনকে আহত করার পাশাপাশি (মামুনের) বাড়ির ২০-২৫টি পেপে ও মেহগনি গাছ কর্তন ও ভাংচুর করে এবং একটি সেচ পাম্পসহ প্রায় ৫০মন ধান লুট করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
আহতদের দাবি, প্রায় এক বছর ধরে পারিবারিক কোন্দল ও জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা এই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা ও তাদের পরিবার।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page