শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।গতকাল বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে চার জেলার বিজয়ী খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস'- এর সিলেট আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কিশোর খেলোয়াড়রাই আগামী দিনে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের দূত হিসেবে ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে শক্ত ভিতের প্রয়োজন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মাণ করে গেছেন।সেই ধারাবাহিকতাই প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে নিয়ে যাচ্ছেন।' বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আনোয়ারুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে চার জেলার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সিলেট অঞ্চলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুটবলে কিক করে প্রতিযোগিতার সূচনা করেন।ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' 'স্বপ্নের পথে, বিজয়ের সাথে' প্রতিপাদ্যে আটটি ইভেন্টে এটি অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো-ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো ও জুডো)। সিলেট বিভাগের চারটি জেলা- সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের খেলোয়াড়দের অংশগ্রহণে তিনদিনব্যাপী এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও বিভাগীয় ক্রীড়া অফিস ও সংস্থার, সহযোগিতায় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর মন্ত্রী আরিফুল হক চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক এবং সিলেট জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মতিউর রহমান খান, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল হক, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও নতুন কুঁড়ি স্পোর্টসের সিলেট অঞ্চলের সদস্যসচিব মো. নূর হোসেন, মৌলভীবাজার জেলার ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া, সিলেটের সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মো. মহসীন আলী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচন, সুনামগঞ্জ জেলার ক্রীড়া সংগঠক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page