কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাধীন মক্রবপুর ইউনিয়নের ভূলুয়াপাড়া বাংলাবাজারে অরাজনৈতিক ও মানবিক সংগঠন "ভূলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থা"র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সংস্থার অফিস কক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । ভূলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য (অর্থ) আব্দুল করিমের সঞ্চালনায় এবং উক্ত সংস্থার আহ্বায়ক মো. সোহরাব হোসেন মাষ্টারের সভাপতিত্বে পঁচিশ জন হত দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় দেশে অবস্থানরত উক্ত সংস্থার সদস্য প্রবাসী হারুন অর রশিদ, কেরামত আলী, আব্দুর রহমান ও মেহেদী হাসানকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
এ সময় সমাজসেবক আলহাজ্ব মৌলভী এএন নূর মোহাম্মদ, আলহাজ্ব আবুল বাশার, রুহুল আমিন, আব্দুর রহমান, হাজী আবুল বাশার, আলহাজ্ব আলী হোসেন, তাজুল ইসলাম, আব্দুল আজিজ, শহীদুল্লাহ প্রমুখসহ এলাকার গণ্যসান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । পরে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ও তাদের পরিবার পরিজন এবং উপস্থিত সকলের কল্যাণের জন্য দোয়া ও পরিচালনা করেন হযরত মাওলানা ইমাম হোসেন সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page