
মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
অভিযান ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে গৌরীপুর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের বিস্তারিত তথ্য শিগগিরই প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হবে।
এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে র্যাব আসামিকে তাদের কাছে হস্তান্তর করবে। এরপর যত দ্রুত সম্ভব তাকে আদালতে পাঠানো হবে। সময় সাপেক্ষে আজই আদালতে পাঠানো হতে পারে, অন্যথায় আগামীকাল প্রেরণ করা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগীর মা আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page