মোঃ খোকন, নেত্রকোণা
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাড়িগাতি গ্রামের একজন অসহায় বৃদ্ধা মহিলা পারভীন।ঝড়বৃষ্টি এমনকি রাতেও যার মাথাগোঁজার জন্য নেই একটি কুঁড়েঘরও।পারভীন বেগমের অসহায়ত্ব দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠানতা কায়েস আহমেদ সহ তার দল । ঘর নির্মাণের জন্য কৈলাটী ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে নগদ - ২০,০০০ ( বিশ হাজার) টাকা হস্তান্তর করা করেছেন কায়েস ও তার সঙ্গিরা সাথে চিকিৎসার জন্য প্রদান করেন নগদ - ১১৬০ টাকা।
এবিষয়ে কায়েস আহমেদ অভিযান ২৪ ডট কমকে বলেন, যারা আমাদের বিভিন্ন ভাবে আর্থিক এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আমাদের ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরোও বলেন, আশা করি শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু হবে,,, সকলের সহযোগিতা কামনা করছি।
অভিযান ২৪ ডেস্ক, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page