ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ। ১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলার আমতলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ শাকিল আহমেদ। বিজয়নগর থানার ওসি রওশন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অভিযান২৪ডটকমকে জানান, রাজনৈতিক নাশকতার সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং- ২৩ -১৭/১১/২৪ জিআর ৪০৯ ধারা মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page