বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টিলা জমি থেকে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। ৭মে উপজেলার বিষ্ণুপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ আলমগীর ভূইয়াকে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
একই অপরাধে আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (৩৪) কে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজা পরোয়ানা মূলে আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ রাইট টাইমস ২৪ ডট কমকে জানান, জনস্বার্থে টিলা জমি থেকে মাটি কাটার অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page