অভিযান ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতি মামলায় ছিদ্দিক ও রাষ্টু নামে ২ জনকে গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাঁড়াষি অভিযান পরিচালনা করে এ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার হরষপুর ইউনিয়নের কৈছাপুরা গ্রামের মৃত আজিজের ছেলে মোঃ ছিদ্দিক মিয়া (৪৫) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ রাষ্টু মিয়া (৪০) ।
উল্লেখ্য : গত ২১ ডিসেম্বর –২২ রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের পূর্ব মাথায় মেঘনা বিলের মাঝে একটি ডাকাতির ঘটনা ঘটে। ফলে বিজয়নগর থানায় মামলা হয়, যার নং- ৩৮, ধারা ৩৯৫ পেনাল কোড । উক্ত মামলার এজাহারভূক্ত আসামি তারা।
এ ব্যপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযানকে জানান, ডাকাতি মামলার সূত্র ধরে তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page