বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমেনা খাতুন (৩৫) নামে তিন সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
শুক্রবার (১০ নভেম্বর)ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আমেনা খাতুন একই গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে ও উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মো. রইছ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছর আগে আমেনা খাতুনকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত তকদির হোসেনের ছেলে মো. রইছ মিয়ার সাথে বিয়ে দেন। তিন ছেলে নিয়ে তাদের সংসার। গত ৬ বছর আগে আমেনা হঠাৎ অসুস্থ হয়ে যান এবং মানসিক সমস্যা বলে চিহিৃত হয়।
বৃহষ্পতিবার দুপুরে আমেনা তার চাচীর কুলখানিতে ইছাপুর ইউনিয়নের তুলাতলা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পরে ভোর ৫ টার দিকে সবার অগোচরে ধান রাখার ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ রাজু আহম্মেদ অভিযান ২৪ ডট কমকে জানান, খবর পেয়ে মৃত দেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ কয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page