বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের দুই নেতাকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০), তিনি উপজেলার চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। অপরজন ৯নং ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ গ্রামের কদর আলীর ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা।
বিজয়নগর থানার মামলা নং-০২, তারিখ ২ মার্চ ২০২৫, বিষ্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজয়নগর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহর নির্দেশক্রমে এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ অভিযান টোয়েন্টিফোর ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page