ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগররে উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এইস এম জহিরুল ইসলামের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর)জুম্মার নামাজের পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মডেল মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন কাশেমী মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। শেষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জন্যও তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা ও থানার বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ।
দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page