ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণিল আয়োজনে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ বছর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকালে প্রেসক্লাব বিজয়নগরের কার্যালয়ে প্রেসক্লাবের সহ সভাপতি ও অভিযান২৪ ডট কম এর প্রকাশক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশের সভাপতিত্বে ও দৈনিক দেশ রূপান্তর'র সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন, প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আল আমিন, প্রচার সম্পাদক অপূর্ব দেব, সদস্য মোঃ রুবেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসাইন ।সত্য ও নিষ্ঠার সাথে দৈনিক ভোরের দর্পণ আরো এগিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page