অভিযান ২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ফজলুর রহমানের ২ ছেলে খোকন ও সুজন। ২৮ জুন শুক্রবার প্রেসক্লাব বিজয়নগরের কার্যালয়ে বিকাল ৩ টার সময় সাংবাদিকদের উপস্থিতিতে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুল্লাহ।
লিখিত বক্তব্যে উল্লেখ করেন,
গত ২৬শে জুন বুধবার দুপুরে বিজয়নগর আমতলী বাজারে সাবেক যুবলীগ নেতা কাউছার মিয়ার কাছে পাওনা টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে কাউছার বাহিনীর ক্যাডার দিয়ে দিবালোকের সামনে প্রকাশ্যে ফজলুর রহমানের ২ ছেলে খোকন ও সুজনকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কোপিয়ে আহত করেন। এর বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের পর কাউছার সে নিজেকে বাঁচানোর জন্য এবং ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য নিজের অফিস নিজেই এবং তার লোকজন দিয়ে অফিসের জিনিসপত্র ভাঙচুর সহ অফিসে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভেঙে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অপচেষ্টা যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করেছেন।
কাউসার মিয়া যুবলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক তার এই দলীয় পদবীর অপব্যবহার করে এলাকাতে বিভিন্ন সময় ত্রাসের সৃষ্টি করেন। তার আতঙ্কে এলাকার মানুষ ভীত। মাদক ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত। কাউছার তার কিছু লাঠিয়াল বাহিনী গ্রামের নিরীহ জনসাধারণের উপর নির্যাতন করে আসছে। সে স্থানীয় আমতলী বাজারে প্রায়ই চাঁদাবাজি করে। তার ভয়ে কেউ মুখ খুলেনা। এদিকে সম্প্রতি সে চান্দুরা- সিঙ্গারবিল সড়ক থেকে সরকারি গাছ জোড় পূর্বক কেটে নিয়েছেন। বিজয়নগর থানা থেকে মোটরসাইকেল ওয়ার্কশোনের কিনে দেবে বলে ৫০ হাজার টাকা নিয়েছিল । এক বছর যাবত চেয়ে মোটরসাইকেল ও টাকা কোনটাই ফেরত দিচ্ছে না। গত বুধবার অনুমান ১১ টার সময় মোবাইল ফোনে টাকা চাইলে, গালমন্দ করেন এবং বাজারে এসে তার বড় ভাই খোকন ও সুজনকে লাঠিয়াল বাহিনী নিয়ে জনসম্মুখে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে আহত খোকন জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
অপরদিকে নিজ হাতে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়ে ও মিথ্যা সংবাদ পরিবেশন করান। কাউছার মিয়ার মিথ্যা বানোয়াট মামলা এবং তার ক্যাডার বাহিনী থেকে মুক্তি চাই এবং এলাকাবাসী মুক্তি চান।
পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। ধন্যবাদ সবাইকে।
অভিযান ২৪ ডট কম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page