বিজয়নগর উপজেলায় ইসলামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী মোঃ মিনার মিয়া (৬০) কে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। ১৩ অক্টোবর নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় ৭৫পিস ইয়াবা, ৪৯টি এনআইডি ও ২৭টি প্রতিবন্ধী কার্ড, ৫০০০ইন্দোনেশিয়ান রুপি, ১১৪০ভারতীয় রুপি এবং নগদ ১৭,৪৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেফতারকৃতদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ । এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গ্রেফতার নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে ও মাদক মামলায় তাদেরকে চালান দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page