মোঃ আব্দুল্লাহ আল হৃদয় :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার সকাল ১০টার সময় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে 'এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কৃতি মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি তার বক্তব্যে, "মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর বলে মনে করেন এবং তাদের এই অর্জনকে উৎসাহিত করতে বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার প্রশংসা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম। বিজয়নগর উপজেলা ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া-এর সভাপতিত্বে এবং মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ডাক্তার এ কে আজাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকন। সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক। সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, উপজেলা বিএনপির জমির হোসেন দস্তগীর, জাকির হোসেন শাহ আলম, এডভোকেট ইমাম হোসেন, মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, সাধারণ সম্পাদক শিউলী আক্তারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী জয়নাল আবেদীন কাসেমী। অনুষ্ঠানে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ছাত্রবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উক্ত সমিতির কোষাধক্ষ মোঃ রিপন মিয়া,ক্রীড়া সম্পাদক মোজাহিদ উচ্জাসার চৌধুরী তারেক, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন পিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক একেএম গোলাম মহিত ওসমানী, নির্বাহী সদস্য মহি উদ্দিন আহমেদ, বিজয়নগর বিআরডিপির চেয়ারম্যান এইচ এম জহিরুল্ ইসলাম, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি ও মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্ ব্যক্তিবর্গ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page