অভিযান ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আহলে সুন্রাত ওয়াল জামাত উপজেলা কমিটির উদ্যোগে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ২১ এপ্রিল ব্রহষ্পতিবার বিজয়নগর আল হাসান ওয়াল হোসাইন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রসায় উক্ত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় । আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা কমিটির সহ সভাপতি ম প স তাবরীজ সরকারের সভাপতিত্তে এবং ইমাম মুয়াজ্জিন কমিটির সাধারন সম্পাদক ও বিজয়নগর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাসুদ মোল্লা মোজাহিদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারন সম্পাদক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল ও ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ । প্রধান অথিতি তার বক্তৃতায় পবিত্র মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সকলের উদ্দেশ্যে হেদায়াতমূলক বক্তব্য প্রদান করেন এবং রমযানের পবিত্রতা রক্ষা করতে সকলকে উদাত্ত আহবান জানান। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা কমিটির দপ্তর সম্পাদক, সাংবাদিক কাজী শরিফ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হযরত মাওলানা হাফেজ আব্দুর রহমান নাঈমী, যুব কমিটির সভাপতি মোঃ দুলাল আহমেদ, ছাত্র কমিটির সভাপতি শেখ মহিউদ্দিন রুবেল, দপ্তর সম্পাদক ক্বারী মোঃ নুরুল্লাহ, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাষ্টু মিয়াসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্থরের নেতা কর্মী, আলেম ওলামা, অত্র মাদ্রসার ছাত্ররা ও এলাকার বিশেষ ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন । পরে তাবারক বিতরন ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page