অভিযান ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ জন আটক হয়েছেন। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলীনগর ব্রীজের দক্ষিণ পাশের রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ কবির মিয়া উপজেলার চম্পকনগর বাঁশ বাজার থেকে বাঁশ কিনে তার নিজ উপজেলা নবীনগরের শিবপুর এলাকায় উক্ত বাঁশ বিক্রি করে থাকেন। গত ১৩ মে শ্রক্রবার সকাল টার সময় তিনি প্রতিদিনের মত বাঁশ কেনার উদ্দেশ্যে নবীনগর উপজেলা থেকে চম্পকনগর বাজারে আসার পথে পুলিশ পরিচয় ইয়াবা আছে বলে তল্লাশী করার উদ্দেশ্যে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আলীনগর ব্রীজের উপর সিএনজি থামান। পরে তারা পকেট থেকে জোর করে ৫৫৩০ টাকা হাতিয়ে নিয়ে যান। টাকা হাতিয়ে নেওয়ার সময় সে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন দৌড়ে আসলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন এবং উপস্থিত জনতা হাতে দুইজন আটক হয়। আটককৃত
দুইজন হল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের মৃত মোঃ খালেক খন্দকারের ছেলে আলামিন (২৮) ও মৃত কাজী মজনু মিয়ার ছেলে কাজী মাহিন (৪০)। পরে তাদেরতে জিজ্ঞাসাবাদ করলে তারা বাকি দুই জনের নাম পরিচয় স্বীকার করেন।স্বীকারোক্তিমূলে বাকি দুইজন এজাহারভূক্ত আসামী হলেন একেই গ্রামের খলিল মোল্লার ছেলে নুর আলম (৪০) ও মৃত এলাই মিয়ার ছেলে ইসমাঈল হোসেন (৩০)। এ ব্যাপারে বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুল ইসলাম অভিযানকে জানান,শুক্রবার ভোরবেলা আলীনগর এলাকায় ছিনতাইকালে এলাকাবাসী দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেন এবং ভুক্তভোগী কবির কবির মিয়া মামলা দায়ের করার ফলে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page