বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাঘের ছানার মত এক বন্য প্রাণী আটক হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া আমতলী গ্রামের মৃত: শরীয়ত উল্লাহর ছেলে মোঃ আব্দুর রহমান (৩৮) এর কাছে এই বন্য প্রাণীটি আটক হয়। সরে জমিনে জানা যায়, আব্দুর রহমান তার শশুড়বাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে সন্ধা ৭ টার সময় বেড়াতে গেলে এক লুঙ্গার বনের পাশে এই ছানাটি দেখতে পায়। বাঘের ছানার মত দেখতে পেয়ে এলাকার লোকজন বাড়িতে ভিড় জমায় এবং চারদিক থেকে লোকজন আসতে থাকে। আব্দুর রহমান জানান, এই ছানাটি বন্য প্রাণী, দেখতে বাঘের ছানার মত হওয়ায় যে কেউ মেরে ফেলতে পারে তাই আমি ছানাটিকে আমার বাড়িতে নিয়ে আসছি। ছানাটি মাংস আর দুধ ছাড়া কিছু খাই না। আমি গরীব মানুষ, উক্ত ছানার খাবার যোগাড় করতে পারছি তাই বন্য প্রাণীটির সু রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি জেনেছি এবং বন্য প্রানীর সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করছি।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page