
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারী ব্যবস্থাপনায় বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় উপজেলার চান্দুরা খাদ্য গুদামে উক্ত ধান ক্রয়ের উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, চান্দুরা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার উদ্দিন, বিজয়নগর মিল মালিক সমিতির সভাপতি সুধা বিন্দু সাহা সহ বিভিন্ন মিল মালিকগণ। উল্লেখ্য, খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৫৯৭ জন কৃষকের কাছ থেকে ১০৮০ টাকা মন ধরে জনপ্রতি ৩ টন করে ১৭৯২ টন ধান সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page