রাইট টাইমস ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা,অসাম্প্রদায়িক চেতনা ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩(সদর- বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম,পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা চেয়রাম্যান নাছিমা মুকাই আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ, তদন্ত (ওসি) বিমল কর্মকার সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ, নানান শ্রেণি পেশার লোকজন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page