নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে সিএনজিসহ আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ । গত রাত ১:টার সময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের নির্দেশক্রমে এবং বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদের তত্বাবধানে, পুলিশ পরিদর্শক তদন্ত বিমল কর্মকারের নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে উপজেলার আমতলী বাজার থেকে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয় । আটককারীরা হলেন, উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫) ।
এ ব্যপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযানকে জানান, তাদেরকে আটক করে মাদক মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page