অভিযান ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে একজন দিনমজুরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সরে জমিনে জানা যায়, রোববার (১৯ মে) উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২৫) দুপুরে জমি থেকে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি পেশায় ছিলেন দিনমজুর।
বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তার পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page