মো. রুবেল মিয়া :
"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" শ্লোগান কে সামনে রেখে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে কালীকচ্ছ শহিদ মিনার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ইকবাল হোছাইন (পিপিএম), সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রকিবুল হাসান, সভাটি সঞ্চালনা করেন সরাইল থানার সেকেন্ড অফিসার এসআই মো. জয়নাল আবেদীন।
এছাড়াও সভায় বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহামেদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাহবুব খান বাবুল, সাবেক দপ্তর সম্পাদক মাসুদ মিয়া, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি আরিফুল ইসলাম সুমন, কালীকচ্ছ ইউপির চেয়ারম্যান ছায়েদ হোসেন, নোয়াগাও ইউপির চেয়ারম্যান মনছুর, কালীকচ্ছ ইউনিয়ন আ'লীগের সভাপতি হাজি মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া প্রমুখ।
উক্ত সভায় উপজেলার কালীকচ্ছ ও নোয়াগাও ইউনিয়নের জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page