ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে দুর্ঘটনা উপেক্ষা করে চলছে হাজারো যানবাহন। উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে বহু পুরাতন ব্রিজটির পদস্থলে গর্ত হয়ে জনচলাচলে ব্যাঘাত ঘটছে। দিনের পর দিন এই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন , স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং গর্ভবতীসহ রোগী সাধারণ। উপজেলার আমতলী বাজার হতে ডালপা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটিতে ২ বছর যাবত উক্ত ব্রিজটির গর্ত আস্তে আস্তে বড় হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে এলাকার হাজার হাজার জনগণ ও ছোট বড় যানবাহন।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ে এ ব্রিজটি সংস্কার না করলে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোবারক আলী অভিযান টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি গুরুত্বসহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জি ও বি ইমারজেন্সি মেনটেনেন্স ও ব্রিজ বানানোর জন্য প্রস্তাব পাঠানোর ডাটা প্রস্তুত করেছি। অল্প দিনের মধ্যেই ব্রীজ নির্মানের কাজ আরম্ভ করা হবে।
অভিযান টোয়েন্টিফোর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page