কাওছার আহমদ , স্টাফ রিপোর্টার |
মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) ইফতার পূর্ব এক আলোচনা সভা ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রাজা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজবাহ বর পলাশ এর সঞ্চালনায় হরষপুর স্টেশন বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুন নূর।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আপন মিয়া,মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, প্রচার সম্পাদক এরশাদ আলী, কার্যনির্বাহী সদস্য কাওছার আহমদ,আব্দুল হাই মাস্টার, স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু তাহের, ধর্মঘর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমেদ তরু,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গেদু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সুহেল মিয়া প্রমূখ। ইফতারের পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page