কাওছার আহমদ, স্টাফ রিপোর্টার
মাধবপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত,নৃত্য, চারুকলা, আবৃত্তি ও তবলার দুই বছর মেয়াদি কোর্সের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়েছে।
গত শনিবার (৩০মার্চ ২০২৪) বিকাল ০৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলার সভাপতি একেএম ফয়সাল এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সভাপতি মহোদয় এ সনদ পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলার নির্বাহী সদস্য কাওছার আহমদ, সমন্বয়কারী লিটন রায়, সঙ্গীত শিক্ষক উস্তাদ আবু মোতালেব খান, লক্ষ্মণ চক্রবর্তী, চারুকলার শিক্ষক অসীম বনিক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page