হীরেশ ভট্টাচার্য হিরো, স্টাফ রিপোর্টার
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে বিজিবি হবিগঞ্জ ব্যাটেলিয়ান। আশ্চর্য হলে সত্য যে, একই সঙ্গে ভারতীয় ফুচকাও জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকালে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)'র একটি আভিযানিক দল উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা।
তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামাল আইনিপ্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page