হীরেশ ভট্টাচার্য হিরো,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় মারাজ (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারাজ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখতেন।
আজ মঙ্গলবার সকালে সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। সকালে পরিবারের লোকজন বসতঘরের পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page