প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
রাইট টাইমস নিউজ পোর্টালের নতুন সম্পাদক এস এম টিপু চৌধুরী

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ' রাইট টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র ও তরুণ সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)। (১ ফেব্রুয়ারী) রোববার আনুষ্ঠানিকভাবে উক্ত পোর্টালের প্রকাশক সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ তাকে উক্ত দায়িত্বভার প্রদান করেন। উক্ত পোর্টালটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর (পিআইডি) এ নিবন্ধনের প্রক্রিয়াধীন রয়েছে। যার কোড নং ৭৩১। পোর্টালটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। নতুন যোগদানকৃত সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু ) সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং রাইট টাইমস টোয়েন্টিফোর ডটকম এর পরিবারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ও লেখক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) বাংলাদেশের একাধিক স্বনামধন্য জাতীয় দৈনিকে অত্যন্ত সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। সংবাদপত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন এক পথচলা। তাই সকলের আন্তরিক সহযোগীতায় এ সংবাদ মাধ্যম একদিন ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। সংবাদ জগতে নতুনত্বে ভারে দায়িত্ব আরও বেড়ে গেলো। আমার বিশ্বাস এ সংবাদ মাধ্যম পাঠকদের আস্থা ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সম্পাদকের দায়িত্ব পাওয়ায় এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাইট টাইম পরিবার।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.com