এম বাদল খন্দকার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীরমুক্তিযুদ্ধা ওসমান উদ্দিন আহম্মেদ খালেদের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বেলা ৩টার সময় চেতনার শাহবাজপুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযুদ্ধা ওসমান উদ্দিন খালেদের স্বরনে এ সভা অনুষ্টিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি সাংবাদিক রফিকুল হাসান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জালালের সঞ্চালনায় প্রধানঅতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাবু দীলিপ নাগ। বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদকঃ এডঃ সৈয়দ তানবীর হোসেন ( কাওছার) , শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ কাইয়ূম, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দেলু),সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, আব্দুস ছাওার ডিগ্রি কলেজের প্রভাষক আহম্মদ মুত্তাকী , প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগলুল নওশাদ (সাগর) , কাজী শওকত আলী, আ,হ,ম,সোয়েব, মাওঃ আফসার খান জেহাদি প্রমূখ। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত চেয়ারম্যান বীর মুঔিযোদ্ধা ওসমান উদ্দিন আহম্মেদ খালেদের আত্না মাগফিরাত কামনায় দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page