সরাইল থেকে এম বাদল খন্দকার : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেখ হাসিনা আইডিয়াল স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল বেলা ৩ টার সময় উক্ত বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার আবু হানিফ জুয়েলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ৩১২ এর সংরক্ষিত মহিলা আসন ও সরাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এভভোকেট আশরাফ উদ্দিন মন্তু।
বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক আবিদুর আর শাহিন, আওয়ামী লীগ নেতা, আমির হোসেন (আমু) তাজুল ইসলাম , তাজু , লিয়াকত আলী, মোঃ শের আলম, মনছুর আহমেদ, এডভোকেট সিরাজুল ইসলাম, বজলুর রহমান মাষ্টার, শাহ মো: কায়ুম, রাজিব আহমেদ রজ্জি, সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলু, কাজল চৌধুরী, জাকির হোসেন, হেলাল উদ্দিন প্রমূখ।
এ সময় বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং পরিক্ষার বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।
পরে দোয়া ও তাবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page