সরাইল সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে সিএনজি ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে বাহার মিয়া (৪৫) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম। এর আগে বুধবার রাত- ৭টা- ৪৫ ঘটিকার সময় উপজেলার কালিকচ্ছ কদমতলী নামক স্থানে এ র্দূঘটনা ঘটে। নিহত বাহার মিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার পূর্ব পাড়া এলাকার মৃত আব্দল খালেক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার কালিকচ্ছ কদমতলী নামক স্থানে সিএনজি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা চালক গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘাতক সিএনজিটি স্থানীয়রা আটক করেছেন ড্রাইভার পালিয়ে যায়।
সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক আহত হয়ে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page