শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি :
,সিলেটে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র্যাব ৯ এর সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথেসাথে ওই ব্যক্তি র্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।
তিনি জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page