শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি :
সিলেট মহানগরীতে সপ্তাহব্যাপী ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ উপলক্ষে নগরবাসীর জন্য বিশেষ জরিমানা ছাড় ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মোটরযান আইনে দায়ের করা ট্রাফিক মামলার জরিমানা পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। জানা গেছে, রবিবার (১৪ জুন) থেকে শুরু হওয়া ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ট্রাফিক পুলিশের দায়ের করা মোটরযান আইনের মামলাগুলো নিষ্পত্তি করলে জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় পাওয়া যাবে। পুলিশ জানায়, নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ শুরুর আগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রেও আগামী ২০ জুনের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সাথে ট্রাফিক আইন মেনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সিলেট গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনাও করা হয়েছে।এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মামলা নিষ্পত্তি করলে জরিমানায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।’
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page