জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৫ ঘটিকা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচির আওতায় মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় চলাচলকারী চালকদের থামিয়ে তৎক্ষনাৎ আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে সচেতন করার লক্ষ্যে একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় ৩৪ জন মোটরসাইকেল চালকদের তাদের নিজ খরচে নতুন হেলমেট ক্রয় করে নিয়মিত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আইনমান্যকারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে সর্বদা সবাইকে হেলমেট পরিধান করে নিরাপদে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে জনাব এম এম রকীব উর রাজা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে।
উল্লেখ্য যে, গত ১৬ জুন ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া শহরে সারাদিনব্যাপী ট্রাফিক আইন মেনে চলার জন্য মাইকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা চালানো হয়।
* আপনার নিরাপত্তা আপনার হাতে।
* হেলমেট পরিধান করুন, নিরাপদে চলুন।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page