
নিহতরা হলেন-বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকার আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯) ও একই উপজেলার কেনা এলাকার নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২০)। এ ঘটনায় আনন্দ মিয়া (২০) নামের এক তরুণ আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন তরুণ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। ইসলামপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত এবং একজন আহত হন।
ওসি শাহজালাল আলম বলেন, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page