অভিযান ডেস্কঃ নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের সরাইল প্রতিনিধি আল মামুন খানের আয়োজনে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরাইল উপজেলা প্রেসক্লাবে কেক কেটে এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহজালাল আলম। বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রবাসী জহিরুল ইসলাম বাদল, রুশন আলী। সরাইল উপজেলা প্রেসক্লাবে সহ সভাপতি শরীফ উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমাদের সময় সরাইল প্রতিনিধি আলমগীর মিয়া, দৈনিক বাংলাদেশ মিডিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ রিমন খান, দৈনিক নওরোজ সরাইল প্রতিনিধি আব্দুল মমিন, দৈনিক সন্ধ্যা বানী সরাইল প্রতিনিধি মোঃ কামাল পাঠান, ভোরের দর্পন সরাইল প্রতিনিধি মাহবুবুর খন্দকার। সরাইল উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির সরাইল প্রতিনিধি আল মামুন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়ন শাখার ছাত্রলীগ নেতা তানভীর ও যুবলীগ নেতা শেখ হেলাল ইউনিয়ন সভাপতি।
সম্পাদক ও প্রকাশক: সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : অভিযান সেন্টার, মির্জপুর, বিজয়নগর মোড়, ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ: ০১৭১৫-২৯০০০০ ই-মেইলঃ ovizan24@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | ovizan24.comYou cannot copy content of this page