ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন। জানা যায়, ২১ মার্চ (শনিবার) সন্ধ্যা ৮টার সময় উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে কামাল মিয়ার তুলার গোডাউনে অগ্নিকান্ড ঘটে। সাথে সাথে উপজেলা ফায়ার সার্ভিস ফোন করলে, আড়িয়ল বাজার ভাংগা ব্রিজে এসে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙ্গা ব্রিজের কারনে বাধাগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসে কর্মরতরা পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে ফোন করলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ দিকে ফায়ার সার্ভিসের গাড়ি সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় কামাল মিয়ার গোডাউনের সকল তুলা পুড়ে ক্ষয়ক্ষতি বেড়ে যায়।
এ বিষয়ে গোডাউনের মালিক কামাল মিয়া অভিযান টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার সার্ভিস সঠিক সময়ে আসতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হতো। কামাল মিয়া আরো জানান, কোন এক ব্যক্তি দাঁ দ্বারা টিন কেটে আগুন লাগিয়েছে।
এ বিষয়ে বিজয়নগর ফায়ার সার্ভিস টেশন ইনচার্জ ওয়াসি আজাদ অভিযান টোয়েন্টিফোর ডটকমকে জানান, আড়িয়ল বাজারের ভাঙ্গা ব্রিজের কারনে আমরা এদিকে আসতে পারিনি। প্রাথমিক পর্যায়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে । তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির পরিমান এবং আগুন লাগার সঠিক কারন বলা যাবে।
এলাকাবাসী জানান, যদি এই ব্রিজ দিয়ে হেভি ওয়েট গাড়িগুলি না চলে তাহলে ব্রিজ দিয়ে আরো কিছুদিন চলা যাবে। প্রশাসন
মির্জাপুর মোড়ে হেভিওয়েট গাড়ি আটকানোর ব্যবস্থা করলেও প্রশাসনের নিরভ ভূমিকায় কিছু লোক টাকার বিনিময়ে ওই গাড়িগুলো ছেড়ে দিচ্ছে।
অভিযান টোয়েন্টিফোর ডট কম, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।