• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে  শফিকুল ইসলাম কলেজের শিক্ষকের ওপর হামলা

অভিযান 24 / ১৫৯০ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিল ফেসবুকে লাইভ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে  আহত শিক্ষকে নিয়ে ইউএনওর কাছে যান কলেজের অন্যান্য শিক্ষকরা।

সরে জমিনে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বিএমটি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতি বন্ধে শিক্ষকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও প্রণোদনা ভাতা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ওই বিক্ষোভের সময় আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান ফেসবুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে লাইভ করলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

ওই কলেজের অধ্যক্ষ হাফেজ শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কলেজের শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ রয়েছে। ফেইসবুকের পোস্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম অভিযান২৪ডটকমে-কে জানান, কলেজের শিক্ষকদের মধ্যে দুটি গ্রুপ হয়েছে। তাদের আর্থিক বিষয়ের দ্বন্দ্বের কারণেই ঘটনাটি ঘটেছে। আমি শিক্ষকদের সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে। এমনকি ৩টি সেক্টরে ৩টি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এখন উভয় পক্ষই শান্ত আছে।

 


More News Of This Category

You cannot copy content of this page