• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মহাখালী-কিশোরগঞ্জ মালিক দ্বন্দ্ব: ৪ কোম্পানির বাস চলাচল বন্ধ, ‘অনন্যা সুপারে’ পকেট কাটা যাচ্ছে যাত্রীদের, রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক! সাংবাদিক আলিফ হত্যায় শুটার শামীমের ভাগিনা গ্রেফতার “মাহফিলের আলো থেকে অন্ধকারের বিল: সরাইলের বাড়িউড়ায় কিশোরীর আর্তনাদ, পাষণ্ডদের থাবায় ছিন্নভিন্ন শৈশব” গাইবান্ধার সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বয়লার পরিচালকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সনদ বাতিলের চক্রান্ত: মিরপুরে মানববন্ধনে রক্তক্ষয়ী হামলা, আহত একাধিক নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাভিশ্বাস দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ

নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভাসছিল হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক!

অভিযান ডেস্ক / ২৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ আব্দুল হান্নান, স্টাফ রিপোর্টার: 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২১ অক্টোবর (বুধবার) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সুশীল দাসের মোবাইল ফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। নিহত রত্না দাস খাগালিয়া গ্রামের কুড়েরহাটির সুশীল দাসের স্ত্রী এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহনলাল দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রত্না দাস। চারদিকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরদিন ১৮ অক্টোবর (রবিবার) তার স্বামী সুশীল দাস নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ২১ অক্টোবর বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি নিখোঁজ রত্না দাসের বলে শনাক্ত করেন। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় রত্না দাস ঘরে একা ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর, ঘরের ভেতরে থাকা রশি দিয়েই তার হাত-পা বেঁধে তাকে পুকুরে ফেলে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের দেবর বলরাম দাস বলেন, “আমার বৌদি ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরের সবকিছু লুট করে নিয়ে তাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে।” নিহতের মামা বিনোদ দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাগ্নিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, পুকুরে হাত-পা বাঁধা লাশ ভাসার খবর পেয়েই তিনি দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।


More News Of This Category

You cannot copy content of this page