• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১ মাধবপুরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ দূর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা বিজয়নগরে স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনওর বিরুদ্ধে বিএনপি ক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত মাধবপুরে ফুয়াদ হাসান সাকিবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা

হুসাইন মোহাম্মদ (রুবেল) বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ২( সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) এলাকার সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, ১শ কোটি টাকা বরাদ্দ পেয়েছি এলাকার উন্নয়নের জন্য। প্রথমে ইসলামপুর থেকে সাজদাপুর রাস্তাটি প্রথম ধাপে করা হবে। মাদক আর মামলাবাঁজি আমার এলাকায় চলবে না।এখানে কেউ অবৈধ মাটিকাটা বালুর ব্যাবসা করতে পারবে না। যদি অবৈধ মাটির ব্যবসা করে সাংবাদিক এনে প্রচার করুন। প্রশাসনের নজর আনুন। তাহলে প্রশাসন কাজ করতে সহজ হবে। আমি ঘরের মেয়ে,আল্লাহর রহমতে আমারে হাসঁ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের মেয়ে হিসেবে এলাকার রাস্তাঘাট, স্কুল,কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন করা হবে।

বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে তিনি আরো বলেন, আমি মাদক ব্যাবসার ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করছি।এখানে কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। ৫ বছর পর পর সরকার পরিবর্তন হয় তাই সবাই মিলে মিশে থাকতে হবে। কাউকে মামলা দিয়ে হয়রানী করা যাবে না। উক্ত অনুষ্টানে সাবেক সচিব মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আরফিনা আজিজুন্নাহার শিউলির পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এমরান জাহান,মডার্ন হাসপাতালের এমডি আশেদুল হক জিন্টু, সানাউল হক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোবারক মিয়া,মো: হামিদুল হক খোকা,লায়ন আকরাম খান,মুন্সি আসাদুজ্জামান জজ মিয়া, ইয়াসমিন আক্তার প্রমুখ।


More News Of This Category

You cannot copy content of this page