• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না। চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১ মাধবপুরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ দূর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত মাধবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্ধের ঘোষনা বিজয়নগরে স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না বলায় ইউএনওর বিরুদ্ধে বিএনপি ক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে হাত বাঁধা অবস্থায় নারীর লাশ উদ্ধার বিজয়নগরে ভাঙ্গা ব্রিজেই কাল হলো কামাল মিয়ার তুলার গোডাউন প্রবাসীদের উদ্যোগে ৪ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ, গণইফতারে প্রশংসিত ‘হিলফুল ফুজুল প্রবাসী কল্যাণ পরিষদ ডালপা সৈয়দ বাহাউ‌দ্দিন হোসাঈ‌নিয়া ঈদগা‌হে প‌বিত্র ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত

মরণফাঁদে পরিণত হচ্ছে বিজয়নগরের রাস্তা ঘাট, প্রশাসন দেখেও দেখছে না।

আলমগীর হোসেন বিজয়নগর থেকে / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে দুর্ঘটনা উপেক্ষা করে চলছে হাজারো যানবাহন। উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে বহু পুরাতন  ব্রিজটির পদস্থলে গর্ত হয়ে জনচলাচলে ব্যাঘাত ঘটছে। দিনের পর দিন এই ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন , স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং গর্ভবতীসহ রোগী সাধারণ।  উপজেলার আমতলী বাজার হতে ডালপা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটিতে ২ বছর যাবত উক্ত ব্রিজটির গর্ত আস্তে আস্তে বড় হচ্ছে। জীবনের ঝুঁকি  নিয়ে চলছে এলাকার হাজার হাজার জনগণ ও ছোট বড় যানবাহন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ে এ ব্রিজটি সংস্কার না করলে, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোবারক আলী অভিযান টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি গুরুত্বসহকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জি ও বি ইমারজেন্সি মেনটেনেন্স ও ব্রিজ বানানোর জন্য প্রস্তাব পাঠানোর  ডাটা প্রস্তুত করেছি। অল্প দিনের মধ্যেই  ব্রীজ নির্মানের কাজ আরম্ভ করা হবে।

অভিযান টোয়েন্টিফোর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page